বিজ্ঞান ও প্রযুক্তি
Topic-1. ☼ মহাজাগতিক রশ্মি || Cosmic_Rays ============================================================================================= মহাজাগতিক রশ্মি হলো খুব কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিকিরণ। নাম থেকেই বোঝা যায় এদের উৎপত্তি মহাশূন্য বা কসমসে উপস্থিত বিভিন্ন নক্ষত্র থেকে। উচ্চ শক্তি সম্পন্ন ধনাত্মক আয়ন বিশিষ্ট কণা দ্বারা এই রশ্মি গঠিত। সৌরজগতের বাইরে বিভিন্ন গ্যালাক্সি থেকে এগুলি আসে। প্রধানত প্রোটন, আলফা কণা এবং কিছু ভারী ধাতুর ধনাত্মক আয়ন দ্বারা এই রশ্মি গঠিত। সূর্য থেকে সামান্য কিছু মহাজাগতিক রশ্মি উৎপন্ন হয়। দূরবর্তী গ্যালাক্সি গুলি হল প্রথান উৎস। পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে তা কম্বলের মতো পৃথিবীকে এই রশ্মি থেকে রক্ষা করছে। ওজন স্তরের ক্ষয়ে বিশেষ ভূমিকা পালন করে এই মহাজাগতিক রশ্মি। জীব দেহের ডিএনএ র গঠন পরিবর্তন করার ক্ষমতা রাখে এই রশ্মি। মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণায় হোমি জাহাঙ্গীর ভাবা আর বিক্রম সারাভাই উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছেন। Topic-2. ☼ তিমি মাছ (Whales) বায়ুতে শ্বাস নেয়, তাহলে সমুদ্রের তীরে যখন কোনো তিমি মাছ আটকে যায়...