Posts

Showing posts with the label Polity (D. Ganguly)

পলিটির কন্সেপ্ট— Finance Commission

সরকারের টাকা রোজগারের তো এত পথ রয়েছে— অমুক ট্যাক্স, তমুক সেস, হমুক ডিউটি। তা হলে Finance Commission এর কি দরকার রে বাপু? কেন দরকার হবে না। ব্যাচেলর পোলার শুধু টাকা রোজগার করলেই চলবে? বিয়ে থা করে খরচ করতে হবে না? না হলে কি সমাজ মেনে নেবে? এই Finance Commission ও অনেকটা সেরকম। সরকার যে টাকা রোজগার করে আনে সেটি রাজ্যেগুলির মধ্যে কিভাবে ভাগ হবে অথবা Consolidated Fund of India এর grants-in-aid এর টাকাগুলি গরিব রাজ্যদের মধ্যে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, তার প্রস্তাব রাখা, একেবারে সুদক্ষ গিন্নির মত। তা না হলে তো রাজ্যগুলি কিছুই পাবে না, নেতারা ওপর মহলে থেকে সব খেয়ে ফাঁক করে দেবে। তা এই Finance Commission কে নিয়োগ করেন? নাম যেহেতু Commission, কাজেই এর নিয়োগ করেন রাষ্ট্রপতি। সংবিধানের ২৮০ নং ধারা বলে যে দেশে একটি Finance Commission গঠন করতে হবে প্রতি ৫ বছর অন্তর অথবা রাষ্ট্রপতি যে সময়সীমা সঠিক বলে মনে করবেন, সেই অনুযায়ী। এতে একজন চেয়ারপার্সন এবং ৪ জন সদস্য থাকবেন যাদেরও রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এই কমিশন যে যে প্রস্তাবগুলি দেবে রাষ্ট্রপতিকে, সেটা আগেই বলেছি। বর্তমানে কত নম্বর অর্...

Polity Concept- Writs

এগুলি এক ধরনের নির্দেশ যা কোনো higher authority তাঁর নিচে থাকা লোকজনদের ওপর প্রয়োগ করে। এক কথায় মাথার ওপর ছড়ি ঘোরানো। তা এই ছড়ি ঘোরায় কে? Article 32 এর সাহায্যে সুপ্রিম কোর্ট এবং Article 226 এর প্রয়োগ করে হাই কোর্ট। এই নির্দেশ কত ধরনের হয়? পাঁচ রকম। 1. Habeas Corpus —এর মানে To have the body ধর তোমাকে আটক করা হল। এই রিট ইস্যু করে তোমাকে কোর্টে তোলবার নির্দেশ দেওয়া হল সেই কর্তৃপক্ষকে যিনি তোমাকে আটক করে রেখেছেন। এবারে কোর্ট খতিয়ে দেখবেন তুমি দোষী কিনা এবং দোষী সাব্যস্ত না হলে তোমাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। 2. Mandamus — এর মানে We Command ধর তুমি সরকারী কর্মচারী। তুমি তোমার বসের কথা শুনে অফিসের কাজ ঠিক মতন করছ না। কোর্ট তোমার নামে রিট ইস্যু করে তোমাকে সেই কাজটি করতে বাধ্য করাতে পারে। 3. Prohibition — এর মানে To forbid ধর কোনো কোর্ট একটি মামলা হাতে নিয়েছে যেটা তার আয়ত্তের বাইরে। হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রিট ইস্যু করে সেই কাজটিতে বাধা দিতে পারে। 4. Certiorari — এর মানে To certify ধর Prohibition রিট ইস্যু করার আগেই নিচু কোর্ট তার মাম...